সিলেট-৪: লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী বিএনপির আরিফুল হক চৌধুরী

প্রকাশিত: 10:58 AM, February 13, 2026

সিলেট-৪: লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী বিএনপির আরিফুল হক চৌধুরী

সিলেট-৪ আসনে লক্ষাধিক ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত বেসরকারি ফলাফল অনুযায়ী, এ আসনের ১৭২টি কেন্দ্রের গণনা শেষে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৬০৯ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী জয়নাল আবেদীন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৫ হাজার ৭৭৬ ভোট। এতে আরিফুল হক চৌধুরী ১ লাখ ১৫ হাজার ৮৪৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

বেসরকারিভাবে বিজয়ী হওয়ার পর প্রতিক্রিয়ায় আরিফুল হক চৌধুরী বলেন, “আলহামদুলিল্লাহ। আমি আনন্দিত। অল্প সময়ে সিলেট-৪ আসনের মানুষ আমাকে যে বিশ্বাস করেছে, আল্লাহ যেন সেই বিশ্বাস রক্ষা করার তাওফিক দেন।”