মাছ ধরার জালে উঠে এলো বিরাট আকৃতির অজগর

প্রকাশিত: 10:12 PM, April 19, 2026

মাছ ধরার জালে উঠে এলো বিরাট আকৃতির অজগর

শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা পড়েছে ১০ ফুট লম্বা একটি অজগর সাপ।

রোববার ১৯ এপ্রিল শ্রীমঙ্গল হাইল হাওরে মৎস্যজীবীরা তাদের পাতানো জাল টানতে গিয়ে দেখতে পায় বিশাল আকৃতির অজগর সাপ।

সাপটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন মৎস্যজীবিরা। পরে মৎস্যজীবী রাজা মিয়া ও সাইদুল হক আবুল বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেবকে মুঠোফোনে বিষয়টি জানান।

পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘণ্টা চেষ্টা করে জাল পানি থেকে উঠিয়ে জালে জড়িয়ে থাকা অজগর সাপটিকে উদ্ধার করেন।

সজল দেব জানান, উদ্বার করা অজগরটির ওজন ১৫ কেজি এবং ১০ ফুট লম্বা। সাপটিকে শ্রীমঙ্গলস্থ বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ