ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 2:27 AM, April 21, 2026
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মৌলভীবাজার ও হবিগঞ্জ অঞ্চল থেকে সংরক্ষিত নারী আসনে বড়লেখার ইতিহাসের প্রথম ব্যারিস্টার ও বিএনপি নেত্রী ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী একটি সুপরিচিত রাজনৈতিক পরিবারের সদস্য। তিনি মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসন থেকে একাধিকবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মরহুম এবাদুর রহমান চৌধুরীর কন্যা। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের পাশাপাশি তিনি নিজেও আইন পেশা ও জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। এছাড়াও তিনি বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্ঠা সাবেক সচিব ব্যারিস্টার মো. হায়দার আলীর পুত্রবধু। নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী বাংলাদেশ সুপ্রীম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল ব্যারিস্টার মুহাম্মদ জিসান হায়দারের স্ত্রী।তিনি দীর্ঘদিন দেশের শীর্ষ টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণ ও সেবার মানোন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, নারী নেতৃত্বকে আরও শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে তাকে এ মনোনয়ন দেওয়া হয়েছে। দলটির নেতারা আশা করছেন, তার অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ সংগঠনের কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে।
এদিকে, ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর মনোনয়ন পাওয়ার খবরে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে। বড়লেখা অঞ্চলের ইতিহাসে এই প্রথম সংরক্ষিত নারী আসনে তার মনোনয়নকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন স্থানীয়রা। তারা মনে করছেন, নতুন প্রজন্মের একজন নেতৃত্ব হিসেবে তিনি দলকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost