ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 11:06 AM, April 26, 2026
২৪ এপ্রিল (শুক্রবার) সকাল ১০ ঘটিকায় মৌলভীবাজারে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে স্কলার্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ মেরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
অনুষ্ঠানে সংগঠনের যুগ্ম মহাসচিব সোহেল আশরাফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সফিউল আলম, সংগঠনের প্রধান উপদেষ্টা ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডা: ছাদিক আহমদ, বিশিষ্ট

লেখক, আইনজীবী ও গবেষক ড. মো: আবু তাহের, সিনিয়র সাংবাদিক বকসি ইকবাল আহমদ,মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক এডভোকেট নুরুল ইসলাম সেফুল, চ্যানেল এস ইউকের হেড অব নিউজ খালেদ চৌধুরী, প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির সহ-ব্যবস্থাপনা পরিচালক শিক্ষানুরাগী সানাউল ইসলাম সুয়েজ, ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: সাজ্জাদুর রহমান পিন্টু , ইউকে প্রবাসী ছয়ফুর রহমান কোরেশী হিরো।বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মাও মকবুল হোসাইন খান,শিক্ষক মো: কামাল হোসেন চৌধুরী, এডভোকেট হাফিজ আব্দুল আলিম, শিক্ষক রহিমা বেগম প্রমুখ।

এছাড়া সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মো: আব্দুস সালাম, মহাসচিব কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ, নির্বাহী সদস্য সাহির আহমদ, মাসুম সহ অন্যান্যরা। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৭১ জন শিক্ষার্থীকে নগদ অর্থ, ক্রেস্ট ও অন্যান্য পুরস্কারে ভুষিত করা হয়।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost