ঢাকা [english_date] | [bangla_date]
প্রকাশিত: 12:25 AM, March 12, 2026
মৌলভীবাজারে শিশুদের নিয়ে পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছে। এঘটনার পর পালিয়ে যায় বড় ভাই।
মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, বুধবার ১১ মার্চ সন্ধ্যা পৌনে ৬টার দিকে শহরের সার্কিট হাউস এলাকায় শিশুদের নিয়ে পারিবারিক কলহের জের ধরে বড় ভাই ও ছোট ভাইয়ের মধ্যে ঝগড়া সৃষ্ঠি হয়। এসময় বড় ভাই হানিফের ছুরিকাঘাতে ছোট ভাই তানিম গুরুতর জখম হলে তাকে তাৎক্ষণিক মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিস্ট সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তানিমকে মৃত ঘোষনা করেন।
এদিকে ঘটনার পর পরই বড় ভাই হানিফ পালিয়ে যায়। নিহত তানিমের মূল বাড়ি ব্রাক্ষনবাড়িয়া জেলার সরাইলে। তার বাবার নাম মোঃ সাইদুর রহমান। তারা দীর্ঘদিন ধরে সার্কিট হাউস এলাকার একটি কলোনীতে বসবাস করতো। নিহত তানিম পেশায় একজন দিন মজুর। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদক: নুরুল ইসলাম শেফুল অ্যাডভোকেট
সম্পাদক: মোঃ মতিন বকস
নির্বাহী সম্পাদক: শরীফ আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক: আফরোজ রায়হান
বার্তা সম্পাদক: পায়েল আহমদ
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
মল্লিক কমপ্লেক্স পুরানা পল্টন ঢাকা-১০০০
ই-মেইল:nisheful@gmail.com
মোবাইল:+880 1778887058.01711224307.
01706760730,01711653241
Design by Raytahost